Thursday , 21 November 2024 | [bangla_date]

বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের অন্তর্ভুক্তিকরণ সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে সুইজারল্যান্ড সরকারের একটি প্রকল্প বীরগঞ্জ উপজেলা শাখার আস্থা প্রকল্পের আয়োজনে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভায় বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, সিনিয়র ফিল্ড অফিসার নাফিসা সাদাফ, বীরগঞ্জ উপজেলার সমাজ কর্মী মশিউর রহমান, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক কমলাকান্ত হাসদা প্রমুখ। এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে । পাশাপাশি সমাজের শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যেতে হবে । দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলে করে ছাগল চুরির সময় দুইজন আটক

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেয়ার নির্দেশনা মাউশির নিজস্ব প্রতিবেদক

পীরগঞ্জে প্রাক-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মুজিব শর্তবর্ষ উপলক্ষে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় এমপি মনোরঞ্জন শীল গোপাল ‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই’

ঠাকুরগাঁও -৩ আসনের এমপি জাহিদুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত

বিরলে চোরাই ইজিবাইক, শ্যালো মেশিন উদ্ধারসহ ২ চোর গ্রেফতার

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক গাছের চারা বিতরন

বীরগঞ্জে পারভীন জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

আজ পীরগঞ্জে গণহত্যা দিবস