Thursday , 21 November 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুতের সুইচ অন গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নয়ন চন্দ্র বর্মন(১০) নামের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর -২০২৪) দুপুর দেড়টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দলুয়া আশ্রমপাড়া গ্রামের ঘটনা ঘটে।

নিহত নয়ন চন্দ্র বর্মন দলুয়া আশ্রমপাড়া গ্রামের আকাশ চন্দ্র বর্মনের ছেলে। সে দক্ষিণ দলুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নয়ন স্কুল থেকে ফিরে অন্ধকার আচ্ছন্ন ঘরে বিদ্যুৎতের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত।

এ সময় তার বাবার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই মো: জাহাঙ্গীর বাদশা রনিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মো: আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি
ইউডি মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-৬৮। তিনি আরও জানান, মৃতের পরিবারের লোকজনের অভিযোগ দায়ের না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অজ্ঞাত রোগে ৩৫ টি গরুর মৃত্যুতে খামারীদের মধ্যে আতঙ্ক চরম বিরাজ করছে

অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের প্রবীন কর্মকর্তা’র ব্যাংক কর্তৃক ব্যক্তিগত নথিতে ভুলের অজুহাতে দীর্ঘদিন ধরে পেনশন থেকে বঞ্চিত

কাহারোলে গভীর রাতে শীতার্তদের বাড়িতে কম্বল নিয়ে হাজির এমপি গোপাল

বীরগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ

সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে – ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেন এমপি

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্র মুরাদ হত্যার ঘটনায় এক যুবক আটক

এলজিএসপি’র জেলা সমন্বয়ন কমিটির সভা

বীরগঞ্জে আশা এনজিও কর্তৃক তিনদিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

বোচাগঞ্জে চেয়ারম্যান পদে আফছার আলী, ভাইস চেয়ারম্যান পদে রেদওয়ানুল করিম রাবিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা মোতালেব নির্বাচিত