Friday , 15 November 2024 | [bangla_date]

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ ‘‘সু-স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির মাঠ প্রাঙ্গণে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিনামূল্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন শেষে আলোচনা সভায় সিডিপির হেলথ অফিসার শাহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিডিসির চেয়ার পারসন প্রফুল্ল কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির মেডিকেল অফিসার ডাঃ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির সিএমসি লিডার তাহমিনা বেগম। এসময় কো-অপারেটিভ অফিসার রেজাউল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২০ কোটি টাকা ব্যয়ে ৮টি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

আগামীকাল বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস

আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

হরিপুরে পৌঁছেছে করোনার টিকা

পীরগঞ্জে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

বীরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বে-সরকারী উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী, প্রবীণ এবং এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে সেমাই-চিনি প্রদান

ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশার সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ

তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির মতবিনিময় সভা