Wednesday , 6 November 2024 | [bangla_date]

বীরগঞ্জে বেড়েছে আলু- পেঁয়াজ-রসুনের দাম কমেছে সবজির

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সবজির দাম কিছুটা কমতে না কমতেই বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আলু, রসুনের দাম। বাজার করতে আসা ক্রেতারা বলছেন, যেভাবে দাম বাড়ছে, হয়তো কিছু দিনের মধ্যেই দুই’শ’ টাকায় পেঁয়াজ কিনে খাবো। পেঁয়াজ-রসুন-আলুর দাম বাড়া নিয়ে বিক্রেতারা বলছেন, সিজন শেষের দিকে বলেই এসবের দাম বাড়ছে। মঙ্গলবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। কোনও একটি পণ্যের দাম বাড়ছে তো অন্যটির কমছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজিরই দাম কমেছে। তবে দাম কমলেও এখনও সহনীয় পর্যায়ে আসেনি।

পৌরসভার দৈনিক বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় টমেটো ২০০ টাকা, চায়না গাজর ১৬০ টাকা, শিম ১৬০ টাকা, লম্বা বেগুন ৬০-৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৬০- টাকা, পটল ৪০ টাকা, যুন্দল ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০টাকা, কচুরমুখী ৬৯ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, ধনেপাতা ১৬০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৬০-৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা করে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা, আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা, এছাড়া দেশি রসুনের কেজিতে বেড়েছে ৪০ টাকা, চায়না আদা ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী বলেন,ব্যবসায়ীরা যাতে কোনোরকম অসৎ পন্থা অবলম্বন করতে না পারে সে দিকে নজর দিয়ে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। শীতকালীন সবজি বাজারের আসতে শুরু করেছে। কিছু দিনের মধ্যে সবজির আরও কমবে বলে আশঙ্কা করেছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৫ অক্টোবর/তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁও রায়পুরে পঞ্চম শ্রেণী পাশ করেই ডাক্তারির অভিযোগ

পীরগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভাতাভোগীদের তালিকা থেকে নাম কর্তনের বক্তব্য দেয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী রেলমন্ত্রীকে শোকজ

দিনাজপুরে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার

হরিপুর থানা চত্বরে বিষমুক্ত সবজি চাষ

সীমান্তে মাদক ও অবৈধ মানব পাচার রোধে কাজ করছে বিজিবি –লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে একটি আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

হিলিতে ৯৫০জন ছাত্র-ছাত্রীদের ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন স্বপ্না ও সোহাগিকে গণসংবর্ধনা