Sunday , 17 November 2024 | [bangla_date]

বীরগঞ্জে রক্তাক্ত মেঝে, নিরুদ্দেশ এক যুবক, রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে আলামিন নিরুদ্দেশ হওয়ার ঘটনা ঘটেছে। এ রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। রবিবার সকালে সরজমিনে গিলে আল আমিনের পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের ন্যায় নিজ বাড়ীতে ঘুমায়। ভোরে তার ঘরে রক্তাক্ত অবস্থায় দেখা যায় এবং তার সাথে মুঠোফোন যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। আলামিনের নিরুদ্দেশ হওয়ার ঘটনা ঘটে। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী জানান, ভোররাতে সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশকে সংবাদ দেই। তিনি আরও জানান, আল আমিনের স্ত্রী রফিকাকে নিয়ে পার্শ্ববর্তী এলাকার শারমিন মাহাবুব এর সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। আমি অনেক চেষ্টা করে বিরোধ নিরসনে ব্যার্থ হয়েছি। কি কারণে আলামিন নিরুদ্দেশ হয়েছে সে বিষয় জানা নেই। সুজালপুর ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম জানান,এটি হত্যাকাণ্ড নাকি নাটক! কিছুই বুঝা যাচ্ছে না। এঘটনায় বীরগঞ্জ থানার ওসি মো: আব্দুল গফুর ঘটনাস্থল পরিদর্শন করে জানান,এঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রæপের নবনির্বাচিত সদস্যদের শপথ

পঞ্চগড়ে নবান্ন উৎসব উপলক্ষে শস্য কর্তন ও মাঠ দিবস

দিনাজপুরে চাইনিজ কোম্পানীর কর্মকর্তাকে মারধর-চাঁদাবাজীর অভিযোগে আটক-১

বোচাগঞ্জে মুলদুয়ার প্রাথমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পীরগঞ্জে জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদকে সংবর্ধণা প্রদান

বীরগঞ্জের মাটিতে বিশ্বের সবধরনের কৃষি পণ্য ফলানো সম্ভব কৃষিমন্ত্রী

রাণীশংকৈলে বিএনপি নেতার হাতে হেনস্থার স্বীকার গনঅধিকার পরিষদ নেতা

পীরগঞ্জ জাবরহাটে পশু হৃষ্টপুষ্ট করণ সভা অনুষ্ঠতি

হরিপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক