Thursday , 28 November 2024 | [bangla_date]

বীরগঞ্জে সাতোর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা গ্রেফতার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় মোঃ মো: জাকির হোসেন রাজা (৪৮) নামে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
জাকির হোসেন রাজা সাতোর ইউনিয়নের জ্বিন্দাপীর এলাকার বাসিন্দা এবং সাতার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের উপজেলা রোডস্থ মকবুল হোটেল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার দেখায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

জাকির হোসেন রাজা চেয়ারম্যান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর বিএনপির দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে দিনাজপুর কোতয়ালী থানা হেফাজতে রাখা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের আযান প্রতিযোগিতা

ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ২০ হাজার কণ্ঠে পবিত্র গীতা পাঠ অনুষ্ঠানে বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানেই দেশের ঐক্যের প্রেরণা নিশ্চিত করে- ভূমিমন্ত্রী

চিরিরবন্দরে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের  পদত্যাগের দাবিতে মানববন্ধন ছাত্র-জনতার

চিরিরবন্দরে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ছাত্র-জনতার

২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে পীরগঞ্জে প্রতিবাদ সভা

আটোয়ারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন

চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান, জরিমানা

পার্বতীপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী নাজিম গ্রেফতার

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

আবারও হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু