Wednesday , 13 November 2024 | [bangla_date]

বোচাগঞ্জে নবাগত ইউএনও মারুফ হাসান এর মতবিনিময় সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার নবাগত ইউএনও মোঃ মারুফ হাসান সকল সরকারী দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী, গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে নবাগত ইউএনও মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে উপজেলা ইউডিএফ কর্মকর্তা জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা, কৃষি অফিসার নয়ন সাহা, ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেস, সদস্য সচিব মোঃ শামসুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ প্রমুখ। সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও যতদিন এ উপজেলা থাকবেন দলতম নির্বি শেষে সকল ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​আফগানিস্তানে তালেবানের উত্থানে আরব বিশ্বে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া

পীরগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

জনবল সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্স

ঘোড়াঘাটে পিকনিক বাসের ধাক্কায় যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’ লীগের সভাপতি কুরাইশী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন

বিরলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাণীশংকৈলে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত

আইসিটি ক্লাবের ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভায় ড. জাকির হোসেন স্মার্ট বাংলাদেশ গঠনে সফটওয়ার ও হার্ডওয়ার এর সমন্বয়ে কাজ করতে হবে

আখতারুজ্জামান মিয়া হুইপ নির্বাচিত হওয়ায় খানসামায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ