Sunday , 3 November 2024 | [bangla_date]

বোচাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীরা পেল বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে শিক্ষা উপকরণ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার খাদিজাতুল কুব্রা (রাঃ) মহিলা মাদ্রাসা ৩০ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা।
বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন বলেন, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক প্রতিরোধের সচেতনতামুলক সভা,সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজাদ আলী জাপান বলেন,লেখা পড়ায় উৎসাহ যোগাতে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এর আগেও বেশ কিছু স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেছি। এছাড়াও আমাদের উপজেলায় করোনার সময় অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ,শীতের সময় শীতবস্ত্র বিতরণ,তালবীজ বপন,বৃক্ষরোপন,মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনামুলক সভা,কৃষকদের মাঝে শাক সবজি বীজ বিতরণ সহ সমাজে অনেক ভালো কাজগুলো করেছে। মানুষের এসব উপকার করতে পেরে আমরা শুভসংঘের বন্ধুরা আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইতেহাদ আজাদ দিহান প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতিমূলক সভা

স্বাভাবিক প্রসবেই দৃষ্টান্ত স্থাপন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাংলাদেশকে সেভাবেই গড়তে চাই, যেভাবে দেশের মানুষ দেখতে চায় -উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

দিনাজপুরে ফেন্সিগ্রিফসহ সাবেক ইউপি মেম্বার আটক

দেড় মাসে এক শতাংশ ধানও সংগ্রহ হয়নি ফুলবাড়ীর খাদ্য গুদামে লক্ষমাত্রা ব্যাহত হওয়ার আশংঙ্কা

কী’টনা’শক ও বাড়তি সেচ দিয়েও ঠেকানো যাচ্ছে না লিচুর গুটি ঝরা

ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির ১ হাজার শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জ পৌর এলাকায় খেলার মাঠ উপহার দিতে চান – মেয়র মোশারফ হোসেন 

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে  ধর্ষণের শিকার গৃহবধূ

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা