Tuesday , 26 November 2024 | [bangla_date]

রাণীশংকৈলে ইসকনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর গাড়িতে, ইসকন সন্ত্রাসীদের হামলার
প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখা। মঙ্গলবার (২৬ নভেম্বর)রাত ৮ টায় তারা পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি মৌড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের নেতারা- ইসকন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
পরে পৌর শহরের চৌরাস্তা মৌড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা সদস্য সচিব আব্দুস সুবহান। এ সময় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সহোরাব আলী, সম্পাদক জাফর আলীসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন ও ফ্যাসিস আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী বেশে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে তারা মঙ্গলবার ঠাকুরগাঁয়ে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এবং ইসকনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিল বলেই আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি ……রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শাড়ি ও লুঙ্গি বিতরণ

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

বীরগঞ্জে কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন মারা গেছেন

বীরগঞ্জে রেকর্ড ছাড়িয়েছে আলুর দাম, অস্থিরতা পেঁয়াজের বাজারেও

দিনাজপুর-১ আসন, দ্বিধা-দ্বন্দ্বে বিএনপি, ঠান্ডা মাথায় এগিয়ে চলেছে জামায়াত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ হাজার দুই শত জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি