Wednesday , 13 November 2024 | [bangla_date]

রাণীশংকৈলে বীজ ও সার বিতরণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, বিএনপির যুগ্ম সম্পাদক মুনিরুজ্জামান মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম , সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন সরকার কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগি কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ এ উপজেলায় রবি মৌসুমে ৯ হাজার ৬ শত ৫০জন কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা ,শীতকালীন পেঁয়াজ , চিনাবাদামের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয়

বাংলা স্কুলে অভিভাবকদের সাথে মত বিনিময়কালে দিনাজপুর পৌর মেয়র শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই তিন সমন্বয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন সম্ভব

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে চরম উত্তেজনা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বীরগঞ্জে শীতের শুরুতে পোশাক কিনতে উপচেপড়া ভিড়

শেখ হাসিনার নেতৃত্বের প্রজ্ঞা ও দূরদর্শিতা উপলব্ধী করেছেন ভারতীয় নেতৃবৃন্দ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

গনপূর্ত বিভাগ আন্তঃ ডিভিশন ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ন পঞ্চগড়

কাহারোলে নাবালিকাকে অপ-হরণ ও ধ-র্ষণের অভিযোগে জাকির গ্রেফ-তার

সেতাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহের উদ্বোধন