Friday , 1 November 2024 | [bangla_date]

রাণীশংকৈলে যুব দিবস

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত হয়। শুক্রবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইএসডিও’র ইডুকোর সহযোগিতায় পরিষদ চত্বর থেকে একটি র‌্যলি বের করা হয়।
র‌্যলি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন ন‚র আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী রজব আলী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক হুমায়ুন কবির, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক তারেক হোসেন।
আরো বক্তব্য দেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুব নারী উদ্যোক্তা অনামিকা রাণী, যুব প্রশিক্ষণকারী উদ্যোক্তা সফল মৎসচাষী সাঈদ হোসেন প্রম‚খ। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের সনদপত্র,চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাণজ্যিকিভাবে ফুল চাষ হচ্ছে : উদ্যোক্তারা লাভবান হচ্ছনে

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) নৌকা আর স্বতন্ত্রের ট্রাক মার্কার প্রচারনায় বিভক্ত আওয়ামী লীগ !

বীরগঞ্জে কমেছে ধানের দাম, বেড়েছে কৃষকের হতাশা

দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনঅনুষ্ঠিত সভাপতি- রন্জু ও সাধা. সম্পাদক শাহীন নির্বাচিত

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে- ২৫ প্রার্থীর মনোনয়ন জমা

রাণীশংকৈলে দিনব্যাপী শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন

চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

রাণীশংকৈলে দশম গ্রেডের দাবিতে সহঃশিক্ষকদের মানব বন্ধন