Monday , 11 November 2024 | [bangla_date]

রাণীশংকৈলে ৭ জন ভিক্ষুক কে পুনবার্সন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১১ নভেম্বর ) ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ৭জন ব্যক্তি কে নতুন পেশায় নিয়োজিত করতে তাদের প্রতিজন কে ৬০ হাজার টাকা করে পুনবার্সন করা হয়েছে। নতুন পেশা হিসেবে উপকারভোগী ৭ জন ব্যক্তির মধ্যে চার জন কে ব্যাটারি চালিত ভ্যান,ও তিন জন কে মুনিহাড়ি দোকান করে দেওয়া হয়।
উপকার ভোগী ব্যক্তিরা হলেন,উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝারী গ্রামের আমিনা, লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের মাজেরা খাতুন,কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামের জবাইদুর রহমান, রাতোর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের ইউসুফ আলী, নেকমরদ ইউনিয়নের করনাইট গ্রামের হরসাদু রাম,হোসেনগাও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের সুনীল চন্দ্র বর্মন ও বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের বুধু রাম।

এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সমাজসেবা অফিসার আব্দুর রহিম,উপজেলা বিএনপি`র সভাপতি আতাউর রহমান, জামায়াতে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রফিকুল ইসলাম,পৌর বিএনপি`র সাধারণ সম্পাদক মহসিন আলী,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সম্পাদক বিপ্লব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

আর নয় ভিক্ষা কর্মই হোক দীক্ষা এ প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারা আর ভিক্ষাবৃত্তি করবে না, আজ থেকে আপনারা নতুন পেশায় নিয়োজিত হলেন। আর পুনরায় যদি ভিক্ষাবৃত্তি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জীবনের তাগিদে তীব্র তাপদাহ ও প্রখর রৌদ্র উপেক্ষা করে ভিক্ষাবৃত্তি

দিনাজপুরে রাস্তা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন গ্রামবাসীদের

হিলিতে কাঁচামরিচের দাম কেজিতে কমলো ৬০ টাকা

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলমান

বীরগঞ্জ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রুহিয়ায় পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

দিনাজপুরে ইয়াবা ট্যাবলেটসহ চাচা শশুর ও জামাই আটক

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল  কোম্পানী শারজাহ্ চেরেটির

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল কোম্পানী শারজাহ্ চেরেটির