Wednesday , 27 November 2024 | [bangla_date]

রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ

সোমবার দিনাজপুর ইকবাল হাই স্কুলের হলরুমে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পাহাড়পুর সদর দিনাজপুরের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগিতায় “বাল্য বিবাহ নিরোধ ঘন্টা” উদ্ভাবনীর উদ্যোগের আওতায় স্কুল পর্যায়ে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি রুমাইয়া সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজমিন সারমিনাজ ইসলাম, ইকবাল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ সিদ্দিকী, আরডিও গ্রন্থাগারের সাধারন সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম, স্কুলের সহকারী শিক্ষক বিনা খাতুন। বক্তারা বলেন, “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে” মনে রাখবেন বাল্য বিবাহ একটি অভিশাপ। এর পরিণতি ভয়াবহ। বাংলাদেশে বর্তমানে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে সর্বোচ্চ সাজা দুই বছর। এবং জরিমানা সর্বোচ্চ ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে। যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়, চাই সামাজিক আন্দোলন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক নুরে জান্নাত, মাজেদুর রহমান, জহির রায়হান, মঞ্জুরুল ইসলাম, দেবার্ষি বসাক, টংক নাথ রায়, আব্দুল কুদ্দুস, হাসুকি অধিকারী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের সহকারী শিক্ষক রণজিৎ দাস গুপ্ত। শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শদ আলী খান শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর পরিবারের মত ক্রীড়ামোদি পরিবার পৃথিবীতে আর নেই- নৌ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে গুপ্তধনের সন্ধান।। বিস্তারিত জানতে টাচ করুন

পীরগঞ্জে পুলিশের ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

স্বাধীনতা পুরস্কারে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও পীরগঞ্জের সন্তান ড.আব্দুল বাকী

পঞ্চগড়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণ

হরিপুরের ঐতিহ্যবাহি রাজবাড়িটি অযত্নে অবহেলায় বিলুপ্তির দার প্রান্তে

আগামী ৭ই জানুয়ারীর নির্বাচন হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে কবর দেওয়ার নির্বাচন —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

২৫ জানুয়ারি কর্মী সম্মেলন বীরগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

বাংলাদেশের পরিবর্তন চাইলে হ্যাঁ ভোটে সিল মারতে হবে -পঞ্চগড়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন