Monday , 25 November 2024 | [bangla_date]

সিন্ডিকেট ভাংতে বোদায় শুরু হয়েছে নায্যমুল্যের বাজার

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\উত্তরের জেলা পঞ্চগড়ের বোদায় বাজার সিন্ডিকেট ভাংতে এবং ক্রেতাদের হাতে নায্যমুল্যে সবজি তুলে দেয়ার উদ্দেশ্যে নায্য মুল্যের বাজার কার্যক্রম শুরু করেছে পঞ্চগড় জেলা প্রশাসন ও বোদা উপজেলা প্রশাসন । সরাসরি খেত থেকে চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজি সহ নানা ধরনের পন্য কিনে এনে বিক্রী করা হচ্ছে এই বাজারে। জেলার বোদা উপজেলার মজুমদার মার্কেটে সকালে এই বাজারের উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির।এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ উপস্থিত ছিলেন। বাজারে সকাল থেকেই ক্রেতাদের উপচেপড়া ভির লক্ষ্য করা গেছে। খেত থেকে আনা কৃষকের পন্য, সুলভ মুল্যে জনগণের জন্য এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এই নায্যমুল্যের বাজার। এই বাজার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত সেচ্ছাসেবি ফোরামের সেচ্ছাসেবিরা। তারা অধিকাংশই ছাত্র। স্বেচ্ছাসেবীরা চাষিদের খেত থেকে সবজি কিনে এনে বাজার মুল্য থেকে কমমুল্যে বিক্রী করছে। বাজারে আলুর কেজী ৭৫ টাকা হলেও নায্যমুল্যের বাজারে ৫৫ টাকা কেজী দরে বিক্রী হচ্ছে। একই ভাবে প্রতি লাউ ২০ টাকা, সিম ৬০ টাকা,করলা ২০, মরিচ ৬৫, বাঁধা কপি ৪০,লাল শাক ৩০, মুলা ৩৫,ডাটা ১৮,পেয়াজ ৮০,বেগুন ২০, পালং শাক ২৫ টাকা কেজী দরে বিক্রী হচ্ছে। ক্রেতারা বলছেন বাজার থেকে অন্তত: ২০ থেকে ৩০ টাকা কমে নানা ধরনের শাক সবজি বিক্রী হচ্ছে বাজারে। সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভির শুরু হয়। এতে ক্রেতারা খুশি। তারা বলছেন আরও দোকান এবং পন্য বাড়ালে সুবিধা হবে। সেই সাথে সপ্তাহের প্রতিদিনই নায্য মুল্যের বাজার পরিচালনা করার দাবি জানান ক্রেতারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎস্পৃষ্টে খানসামায় ভ্যান চালকের মৃত্যু

বীরগঞ্জে ইউপি সদস্য কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ

দিনাজপুর থেকে ঢাকায় ছুটছেন আড়াই হাজার কসাই

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র শাকিল হত্যা মামলার নেই কোনো অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

ভিডিও ভাইরাল।। রাণীশংকৈলে ইউনিয়ন ভ‚মি কর্মকর্তার চায়ের দাম ৫শ টাকা

বোচাগঞ্জে শিশুদের ফ্রি চক্ষু কার্যক্রম শুরু

রানীশংকৈল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন অনুষ্ঠান

বোদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মানববন্ধন