Sunday , 3 November 2024 | [bangla_date]

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। আজ সকাল ৮.৩০ টায় গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ফসল শারীরতত্ত¡ ও পরিবেশ বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, হল সুপার, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা, যিনি ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর প‚র্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের ‘জনক’ হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি প‚র্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা এবং প‚র্ব বাঙলার কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর নামে প্রতিষ্ঠিত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ পরবর্তীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উন্নীত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আইইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত

তরুণ নেতৃত্বে সামাজিক পরিবর্তনের অভিযাত্রা পঞ্চগড়ে ‘ধ্রæবতারা’র ব্যতিক্রমধর্মী আয়োজন

বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বোচাগঞ্জে মানা হচ্ছেনা সরকারি স্বাস্থ্যবিধি

শীতের জেলা পঞ্চগড়ে শুরু হচ্ছে শীতের কাঁপন এক সপ্তাহ ধরে মৌসূমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়ায় ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে

শীতের জেলা পঞ্চগড়ে শুরু হচ্ছে শীতের কাঁপন এক সপ্তাহ ধরে মৌসূমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী

ঈদ উপলক্ষে বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

বীরগঞ্জে শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝু*লন্ত লা*শ

পঞ্চগড় জেলায় আশ্রয়ণের বাসিন্দা ৪৮৫০ পরিবারে চলছে কর্মসংস্থানসহ দক্ষতা উন্নয়নের কার্যক্রম

৩৩ বছরের দূর্ভোগ রাউতনগর-রসুনপুর ভাঙা সেতু অবশেষে অবসানের পথে