Tuesday , 26 November 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে ৩য় অন্তিঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৩য় আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা রবিবার থেকে শুরু হয়েছে। বিকাল ৪.৩০টায় কেন্দ্রীয় মাঠ-০১ এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. কামরুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদক থেকে দ‚রে রাখে। তোমরা সিনিয়র- জুনিয়র এক সাথে খেলবা, সেক্ষেত্রে তোমাদের মাঝে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন ঠিক থাকে। তাহলেই এই আয়োজনের ম‚ল উদ্দেশ্য সাধিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, একটা পরিপ‚র্ণ বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক সকল বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। একাডেমিক বিষয়ের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ম‚ল্যবোধ, খেলাধুলাসহ সকল বিষয়ে তোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি বলেন, আমি আশা করবো তোমরা নিজ নিজ অনুষদকে রিপ্রেজেন্ট করে সুন্দর একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিবে।
উল্লেখ্য, আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অনুষদ ভিত্তিক ৮ টি দল অংশ গ্রহণ করবে। আজকের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বিজনেস স্টাডিজ ও ইঞ্জিনিয়ারিং অনুষদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

ভাসমান’ ট্রেনের পরীক্ষা চালাল চীন! ঘণ্টায় গতি ৬২০ কি.মি

বীরগঞ্জেে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার পদশূন্য, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করতেই হানাদারেরা নির্মমভাবে হত্যা করেছিলো বাঙালী বুদ্ধজীবিদের

নবরূপীর শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে কোলকাতার নাটক রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা মঞ্চস্থ

নবরূপীর শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবে কোলকাতার নাটক রাহুলদেব ঘোষ’র নির্দেশনায় কমলী কথা মঞ্চস্থ

পীরগঞ্জে সার সরবরাহ ও বাজার মনিটরিং করার দাবীতে স্বারকলিপি

পার্বতীপুরে বড় বাড়ীর দূর্গাপূজাঁয় থাকছে পৌরাণিক নানা কাহিনি

“দিনাজপুরে ৯ দিন ব্যাপি পুরোহিত প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠান”

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে দাম ভাল থাকলেও অতিরিক্ত তাপমাত্রায় মিষ্টি কুমড়া নিয়ে চিন্তায় কৃষকেরা