Monday , 11 November 2024 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসবে ৯১ হাজার টন চাল

হাকিমপুর প্রতিনিধি\ চাল আমদানিতে শুল্ক পুরোপুরি প্রত্যাহারের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আমদানিকৃত চাল ১২ ডিসেম্বরের মধ্যে বাজারজাত করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়।
এদিকে হিলি স্থলবন্দরে জানা গেছে, ১৩ আমদানিকারক ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। এসব চাল আগামী সপ্তাহে বাজারে আসতে পারে বলে জানান আমদানিকারকরা।
শুক্রবার হিলি বাজারে জানা যায়, আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৮টাকা কেজি দরে, যা ছিল ৫৬ টাকা। অন্যদিকে সম্পা কাটারি চাল কেজিতে ৩ টাকা বেড়ে ৬৮ টাকা এবং ২ টাকা বেড়ে স্বর্ণা-৫ জাতের চাল ৪৮টাকা আর জিরাশাইল ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি শুরু হলে দামে কিছুটা প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, সরকার অনুমতি দেওয়ার পর ব্যবসায়ীরা চাল আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে চাল আমদানিতে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে তা খুবই কম। কারণ ১২ ডিসেম্বরের মধ্যে বাজারজাত করতে হবে। এছাড়া এবার আরও কিছু নির্দেশনা দেওয়া আছে, যে প্যাকেটে চাল আমদানি করা হবে সেই প্যাকেটেই বাজারে বিক্রি করতে হবে এবং প্রতিদিনের আমদানি,বিক্রি ও মজুতের তথ্য স্থানীয় খাদ্য অফিসে জমা দিতে হবে।
হিলি স্থলবন্দরের উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধে কর্মকর্তা ইউসুফ আলী বলেন, চাল আমদানির জন্য ইমপোর্ট পারমিট এখনো কেউ পাননি। ইমপোর্ট পারমিট পেলে আমদানিকারকরা চাল আমদানি করতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

একদিনেই হিলি স্থলবন্দর দিয়ে এলো ২৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ

রাণীশংকৈলে শ্বশুরবাড়ীতে যুবকের ফাঁস দেওয়া মরদেহ উদ্বার

দিনাজপুরে জবির শিক্ষার্থীদের উপর হামলা-মারামারির ঘটনায় আহত-১৪জন, আটক-৮জন

দ্রৌপদি মুর্মু বিশ্বের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ফুলবাড়ীতে আদিবাসীদের আনান্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

শিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পীরগঞ্জে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরল পৌরসভার বাজেট ঘোষনা

দিনাজপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ীতে শ্মশানের সেওড়া গাছে ঝুলন্ত আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

বীরগঞ্জে ইউপি সদস্য কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ