Thursday , 5 December 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সকল সরকারি দপ্তর প্রধানদের বিভাগীয় কমিশনারের হুশিয়ারী

ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে রংপুর বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রংপুর শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা কৃষি সম্প্রসারণের অরিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম বলেন, সরকারী প্রতিটি দপ্তরের কর্মকর্তারা বিগত সরকারের সময়ে ঘুষ, নিয়োগ বানিজ্য এবং দুর্নীতিতে সমান অংশিদার ছিলেন। নিজ নিজ কর্মক্ষেত্রে সুবিচার না করে এবং নিষ্ঠার সাথে যদি কাজ করতে না পারেন তবে আমরা প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের আমরা সতর্ক করে বলছি যে, বিগত সময়ে যা করেছেন তা আর চলবেনা। নতুর উদ্যমে দুর্নীতি না করে দেশের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করতে না পারলে চাকরী ছেড়ে দিন। না হলে আমরাই ছাড়িয়ে দেবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বোচাগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা

১৬ মার্চ দিনাজপুরে সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -পানিসম্পদ মন্ত্রী

প্রকৌশলীর উপর হামলা: পীরগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে  মহান বিজয় দিবস উদযাপিত

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

বোদায় পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে পুলিশ কনেস্টবল প্রত্যাহার

বীরগঞ্জে প্রাণিস্বাস্থ্য কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র বিতরণ

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অর্থ বিতরণ

ক্ষেতে ৪০ টাকায় ১বস্তা শসা, বাজারে ১৫ টাকা ১ কেজি