Friday , 20 December 2024 | [bangla_date]

কাহারোলে আগামী ২২ ডিসেম্বর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসছেন

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের কাহারোলে আগামী ২২ ডিসেম্বর রোববার অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ আসছেন। উপদেষ্টার একান্ত সচিব(উপ-সচিব) মোঃআবুল হাসান স্বাক্ষরিত ও গত (১৫ ডিসেম্বর’২৪) স্মারক নং১১৮ এক পত্রের সফর সূচির মাধ্যমে জানা যায়, তিনি ওই দিন দুপুর ২ টা ৩০ মিনিট দিনাজপুর জেলার খানসামা উপজেলা থেকে কাহারোল উপজেলার উদ্দেশ্য সড়ক পথে যাত্রা, বিকাল ৩টা ১০ মিনিটে কাহারোলে উপস্থিতি এবং উপজেলার অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিকাল ৩টা ৪০ মিনিটে কাহারোল উপজেলার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বিকাল ৪টা ১০ মিনিটে কাহারোল উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ ও কালভার্ট পরিদর্শন। এদিকে কাহারোল উপজেলায় উপদেষ্টার আগমন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুুতি চলছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃআমিনুল ইসলাম জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরল পৌরসভার নির্বাচনে সবুজার সিদ্দিক সাগর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

রাণীশংকৈলে কৃষকের উৎপাদিত গমের বীজ যাচ্ছে বিভিন্ন জেলায়

বোচাগঞ্জের নাফানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমোতি ছাড়াই ২শ বছরের পুরনো শিমুল গাছ কাটার অভিযোগ

বোচাগঞ্জে অসময়ে কার্টিমন জাতের আম ফলিয়ে আলোচিত অধ্যাপক সুকমল

ঠাকুরগাওয়ে শিক্ষক’কে রাজকীয় বিদায় জানালেন সহকর্মী-শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ের জীবন যুদ্ধে হার না মানা অসহায় – বিন্দাশরী

পীরগঞ্জে লুকোচুরি ফাস্টফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন

বীরগঞ্জে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

চিরিরবন্দরে স্কাউটস ও বিজ্ঞান ক্লাব অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা

গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা, প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা