Friday , 27 December 2024 | [bangla_date]

কাহারোলে উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর’২৪) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সার্বিক সহযোগীতায় কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন। বার্ষিক সাধারণ সভায় অত্র ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী মোঃ রুস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কাল্ব লিঃ এর ভাইস চেয়ারম্যান লায়লা আখতার মোত্তালেব, কাল্ব লিঃ ‘ক’ অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, দিনাজপুর ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সেক্রেটারী, ক্লাস্টার প্রতিনিধি পরিষদের দিনাজপুর মোঃ একরাম হোসেন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাল্ব-এর সদস্য প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোল কাল্ব-এর ম্যানেজার মোঃ আব্দুস সবুর, সাবেক ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম রুবেল, ট্রেজারার মোঃ জবাইদুর রহমান, সদস্য মোঃ আব্দুস সাত্তার, মোঃ রিয়াজুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বার্ষিক সাধারণ সভায় বক্তৃতা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অর্থের অভাবে কোন ব্যাক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেনা—দায়রা জজ

হরিপুরে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, ১২টি গরুর মৃত্যু

স্কাউটের প্রতিষ্ঠাতা বিপি’র জন্মদিন পালিত

পীরগঞ্জে ৯০পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

রাণীশংকৈল সীমান্তে বিএসএফের বর্বর নির্যাতনের শিকার বাংলাদেশি যুবক !

হরিপুরে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার মনোনীত প্রার্থী সুজন

লোড শেডিংয়ে মানা হচ্ছে না সিডিউল ঠাকুরগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ —- চাহিদার তুলনায় অর্ধেক বিদুৎ পাওয়া যাচ্ছে

মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত