Thursday , 5 December 2024 | [bangla_date]

কাহারোলে বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর’২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন , সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধি প্রমুখ। সভায় দিবস দুটির যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নানা ধরনের কর্মসূচী গৃহীত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন

রাণীশংকৈলে আগুনে পুড়েছে কৃষকের  বাড়ি

রাণীশংকৈলে আগাম জাতের ধান কাটায় কৃষকেরা ব্যস্ত

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে

শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শাহীন ফেরদৌসকে চিরবিদায়

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক আন্দোলনের র‍্যালী

ভিন্ন ধর্মীয় মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ প্রত্যেকটি মানুষের ধার্মিকতার প্রমাণ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা