Monday , 16 December 2024 | [bangla_date]

কাহারোলে মহান বিজয় দিবস পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের কাহারোলে ১৬ ডিসেম্বর’২০২৪ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা শাখা বিএনপি ও তার অঙ্গসংগঠন সমূহ, কাহারোল প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠন, এনজিও প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ। উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধের সংলগ্ন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এবং কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলামের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাদ জোহর মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। বিকাল ৪ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অংশ গ্রহণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঘোড়াঘাটে গাছে গাছে শোভা  পাচ্ছে  আমের মুকুল

ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

যারা সাদাছড়ি নিয়ে বেড়ান তারাও দেশের উন্নয়ন কর্মী এবং সমাজের অংশ

হানিফ কোচে ২৪৮ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ১

খানসামায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে  নিহত ১, গুরুতর আহত ১

খানসামায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

অর্থ আত্মসাতের কারখানা দ্বীপ্ত জীবন ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যক্তিই ‘দরবেশ বাবা’ তথা ইয়াসিন

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

ওসি পরিচয়ে প্রার্থীদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু-৪,আক্রান্ত ২১

করতোয়া দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার হিরুর মাতা শাহানারা বেগমের জানাযা ও দাফন সম্পন্ন

বিরামপুরের নির্বাচনী জনসভায় দিনাজপুরের লিচু, কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের