Sunday , 8 December 2024 | [bangla_date]

খানসামায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের খানসামায় ট্রাকের ধাক্কায় সুশীল পাল (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার বিকেলে উপজেলার খানসামা-টেক্সটাইল আঞ্চলিক মহাসড়কের খানসামা সুপারমার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুশীল পাল পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকার বড়হাট গ্রামের মৃত হেলপা পালের ছেলে। আহত দুজন হলেন ওই এলাকার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল লতিফ ও মৃত পরমউদ্দিনের ছেলে এমদাদুল হক।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দিনমজুর সুশীল পাল আরও দুজনকে নিয়ে গতকাল শনিবার বেলা ৩টার দিকে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। পথে খানসামা সুপারমার্কেট এলাকায় মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। তাতে গুরুতর আহত হন সুশীল পাল। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ট্রাকচালক ও তাঁর সহকারী পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বিএনপি নেতার

দিনাজপুর -১ আসনে শীষের প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম বিপুল ভোটে জয়ী

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন–সভাপতি- প্যারিস, সাধারণ সম্পাদক–নাজমা,

বীরগঞ্জের পল্লীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

ঘোড়াঘাটে বিনোদন পার্কের নৈশ্য  প্রহরীর লাশ উদ্ধার

ঘোড়াঘাটে বিনোদন পার্কের নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

বীরগঞ্জে গ্রামীণ জনযুবদের প্রচারাভিযান

হরিপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নৌ প্রতিমন্ত্রীর চিকিৎসার অনুদান পেলেন অসহায় বীরঙ্গনা ইদু মাস্টারনি খ্যাত শিক্ষিকা

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়