Thursday , 5 December 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে আম বাগানে মিলল ভ্যান চালকের লা*শ

ঘোড়াঘাট প্রতিনিধি \ দিনাজপুরের ঘোড়াঘাটে ভরত চন্দ্র দাশ নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালককে হ*ত্যা করে করেছে দুর্বৃত্তরা।
নিহত ভরত চন্দ্র দাশ(৫৫) ঘোড়াঘাট উপজেলার কালুপাড়া পিটালী গাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দর গ্রামের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় ভরত চন্দ্র (৫৫) সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়। একই দিন রাতে বাড়িতে না ফিরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাননি। মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি আম বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর অটো ভ্যান নিয়ে পালিয়ে গেছে। লাশ উদ্ধারের সময় গলায় চিহ্ন দেখা গেছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিঘ্রই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভরনিয়া দাখিল মাদ্রাসার ৭ শিক্ষার্থী নিয়ে পাঠদান করেন —১৮ জন শিক্ষক কর্মচারী

রাণীশংকৈলে সংলাপ সভা

করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রধানমন্ত্রী -রমেশ চন্দ্র সেন এমপি

শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা থামছেই না! ছাত্র শিক্ষককের দাবির মুখে ইশতেফা পত্রে স্বাক্ষর করেছেন সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্যাহ

শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা থামছেই না! ছাত্র শিক্ষককের দাবির মুখে ইশতেফা পত্রে স্বাক্ষর করেছেন সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্যাহ

বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা–হাবিপ্রবি ভিসি

চিরিরবন্দরে ২ কোটি টাকার নবনির্মিত বিদ্যালয়ের ভবনের সিঁড়িতে ফাটল

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জমে উঠেছে বীরগঞ্জের ১৫১ বছরের ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালি মেলা

ঠাকুরগাঁওয়ে গাঁজা গাছসহ আটক ১

দিনাজপুরে স্কুল ছাত্রীদের সাথে বাল্যবিবাহ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা