Friday , 27 December 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও চালকের সহকারি নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বগুড়া শেরপুর গামী একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও চালকের সহকারি নিহত হয়েছ।
নিহতরা হলেন, ট্রাক চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) ও চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।
বুধবার ভোর ৫ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রানীগঞ্জ কশিগাড়ী আলিশা ফুড এন্ড ফেভারেজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
থানা সুত্রে জানাগেছে, পূর্ব থেকেই ওই স্থানে সড়কের পাশে পাশে অজ্ঞাতনামা একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্র্যাক দাঁড়িয়ে থাকা ট্রাকে স্ব- জোরে ধাক্কা দিলে ধান বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা চালকের মরদেহ উদ্ধার করে।
এসময় গুরুতর আহত চালকের সহকারী বাবু মিয়া (৪৫)কে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রের্ফাড করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো.নাজমুল হক জানান,এ দুর্ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চালকের সহকারীরও মৃত্যু হয়।
নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। সড়কে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তালিকায় বাদ পড়া বিরলের বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র রায় জীবন সায়াহ্নে মৃত্যুর প্রহর গুনছেন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

বীরগঞ্জে শীতলাই একাদশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেশকে একটি সুন্দর সোনার বাংলা করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন -রমেশ চন্দ্র সেন

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন

রাণীশংকৈলে হোটেল শ্রমিক সমিতির অফিস উদ্বোধন

বাঙালী সংস্কৃতির স্বাদ পেলে দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ থাকতো না -আসাদুজ্জামান নুর এমপি

কাহারােলে ৪র্থ শ্রেণীর ছাত্রী হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে

ফুলবাড়ীতে ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচন পাঁচটি পদে প্রতিদন্দিতা করছে ১৪জন

মানবতার একজন দানবীর ব্যক্তি মোহাম্মদ আলী চৌধুরী