Friday , 27 December 2024 | [bangla_date]

চিরিরবন্দরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মুয়াজ হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নাটাউ তেলীপাড়ায় ঘটেছে। নিহত মুয়াজ হোসন ওইপাড়ার শরীফ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শিশু মুয়াজ বাড়িতে খেলা করছিল। খেলতে গিয়ে সবার আড়ালে কোনো এক সময় সে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনেরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুয়াজকে মৃত ঘোষণা করেন।
উপজেলার নশরতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম ওরফে লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

তেঁতুলিয়ায় জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন খেলোয়ারকন্যাদের উষ্ণ অভিনন্দন

এমবিএসকের শিক্ষানবিশদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডাকবাংলোর নতুন ভবনের শুভ উদ্বোধন করেন–দবিরুল ইসলাম এমপি,

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ

হৃদয়ে রাসুলকে ধারণ করলে কেউ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড় জেলা সিপিবির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম আর নেই

বীরগঞ্জে জমাটবদ্ধ ইউরিয়া সার নিয়ে ডিলার ও কৃষক বিপাকে