Saturday , 21 December 2024 | [bangla_date]

দিনাজপুর পৌরসভা এবং চারটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষনা

বৃহস্পতিবার দিনাজপুর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে “আমার পৌরসভা- আমার ইউনিয়ন- আমার দায়িত্ব, দিনাজপুর হবে বাল্যবিবাহমুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি ও দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসন, চেহেলগাজী, শশরা, আউলিয়াপুর, শেখপুরা ইউনিয়ন এর সহযোগিতায় দিনাজপুর পৌরসভা এবং চারটি ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করলেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুন।
দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোর্শেদ আলী খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ও পৌরসভা ঘোষনার সাথে একমত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সভাপতি কাজী মোঃ আব্দুস সাত্তার, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন, ৪নং শেখপুরা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নুর আলম ও বøাস্ট দিনাজপুরের ভারপ্রাপ্ত সমন্বয়কারী এ্যাডঃ পিনাক পাল রায়। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাত আল মামুন আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিতে গিয়ে বলেন বাল্যবিবাহ শুধু সমস্যা নয় এটা একটি সামাজিক মহাব্যাধি। যা শুধু আইন দিয়ে নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা প্রতিরোধ করা সম্ভব। দিনাজপুর পৌরসভা সহ চারটি ইউনিয়নকে আজ যে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হলো তা ওয়ার্ল্ড ভিশনের অক্লান্ত প্রচেষ্টার ফসল। সভাপতির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন যে ভূমিকা রাখছে তা একটি প্রসংশনীয় উদ্যোগ বলে আমি মনে করি। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশুদের সুরক্ষাসহ বাল্যবিবাহ প্রতিরোধের যে কার্যক্রম পরিচালনা করে আসছে আজ তার অর্জন আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারে জিও এনজিও, জনপ্রতিনিধি সংবাদকর্মী যুব ফোরাম, শিশু ফোরাম, সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত

বোদায় শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে,স্থাপন করা হয়েছে হেল্প ডেক্স

বোচাগঞ্জে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান কর্তৃক জাতীয় কবি নজরুল ইসলামের কারার ঐ লৌহকপাট গানের বিকৃতির প্রতিবাদে মানববন্ধন

ঘোড়াঘাটের  সাংবাদিক মনোরঞ্জন  মহন্ত ভুট্টুর বাবা আর নেই

ঘোড়াঘাটের সাংবাদিক মনোরঞ্জন মহন্ত ভুট্টুর বাবা আর নেই

পাওনা অর্থ ক্ষতিপূরণসহ পাওয়ার দাবিতে পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধন

গৃহবধুর চুলকেটে বিবস্ত্র করার অভিযোগে এক ব্যক্তি আটক

জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত সেমিনার

বীরগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে সদর থানার শাড়ি ও লুঙ্গি বিতরণ