Thursday , 5 December 2024 | [bangla_date]

নবরূপীর প্রযোজনায় মঞ্চস্থ হলো শাহজাহান শাহ্ রচিত ‘ইত্যাদি ধরনের প্রভৃতি’ নাটক

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর প্রযোজনায় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাটক বিশিষ্ট নাট্যকার মরহুম শাহজাহান শাহ্ রচিত সুবর্ণ জয়ন্তী পালিত জনপ্রিয় নাটক “ইত্যাদি ধরনের প্রভৃতি” মঞ্চস্ত হয়েছে দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে।
নাট্য পিপাসু দর্শকদের ভরপুর মঞ্চে নাটকটিতে অভিনয় করেন সুত্রধর চরিত্রে ষষ্ঠি চন্দ্র, পরিচালক চরিত্রে রাশেদ রনি, প্রডিউসার- ডাক্তার- বিচারক- নেতা- ইঞ্জিনিয়ার চরিত্রে মানস ভট্টাচার্য, মবিলাতংক- সেক্রেটারী- মিস লায়লা চরিত্রে কোরাইসা স্মৃতি, প্রফেসর চরিত্রে মোঃ আকবর আলী, লাইটম্যান চরিত্রে সাইফুল ইসলাম, আধুনিক কবি চরিত্রে, তারিকুজ্জামান তারেক, লিফটার চরিত্রে মিফতা, ভন্ডপীড় চরিত্রে মোঃ মফিজ উদ্দিন, রুটি ওয়ালা-হুরমত-হারমাট চরিত্রে মিল্টন খন্দকার, রোগী-উকিল-ঠোক কন্টাক্টার চরিত্রে মোঃ মিজু, সাংবাদিক চরিত্রে আবুল কালাম আজাদ, রুপকার চরিত্রে প্রিয়ন্ত, সিনেমার হিরো চরিত্রে মুরাদুজ্জামান, কবিয়াল জাকির হোসেন, পুতুল-পথচারী চরিত্রে তৃষা ও সূচি, রোগী চরিত্রে রিংকু, নুরি চরিত্রে প্রিয়াংকা ও আক্কেল আলী চরিত্রে শামীম রাজা। নাটকটি পরিচালনায় ছিলেন শামীম রাজা। আবহ সঙ্গীতে ছিলেন মোঃ নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন ও টংক নাথ অধিকারী, আলো পরিবেক্ষনে ছিলেন তারিকুজ্জামান তারেক। নাটকের শেষে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রখতে গিয়ে বিশিস্ট কবি সাহিত্যিক, গবেষক অধ্যাপক ড. মাসুদুল হক বলেন, মরহুম শাহজাহান শাহ্ ৫০ বছর পূর্বে আজকের বাস্তবচিত্র তুলে ধরেছিলেন ইত্যাদি ধরনের প্রভৃতি নাটকে। তার প্রতিফলন সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা উপলব্ধি করতে পারছি। এতেই প্রমাণ হয় তিনি শুধু নাট্যকর নন তিনি একজন সৃজনশীল ব্যক্তিও ছিলেন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মোঃ নাজমুল হক, সাধারন সম্পাদক সিফাত-ই-জাহান শিউ, সহ-সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ, অর্থ সম্পাদক এ্যাডঃ নুরুল ইসলাম ও নবরূপীর সঙ্গীত সুরবানী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ২০১ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা শুরু

নায়কেরা কি ধোয়া তুলসিপাতা?

দিনাজপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

​দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪, শনাক্ত ৩৮৮৩

দেশ রুপান্তরের ২ বছর পূর্তি ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের মিলন মেলা

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত-২, আহত-৩জন

শাহ্জাহান শাহ্ নাট্যোৎসবের নাটক শহীদ জননীর ক্রন্দন মঞ্চস্থ

হরিপুরে ওএমএস’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পঞ্চগড়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মেসার্স ইউকেএম ফ্রেন্ডস ট্রেডার্স সার দোকানকে ভ্রাম্যমাণ আদালত –জরিমানা করেন–২০ হাজার টাকা