Tuesday , 31 December 2024 | [bangla_date]

পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে পৌষের মাঝামাঝি সময়ে টানা ৫দিন পর কাটল তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে কমেছে শীতের প্রকোপ। তবে এখনো বয়ে চলেছে হিমেল হাওয়া।
সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস জানায়, রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এর ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫ দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ও মেঘে জড়ানো জেলার পরিবেশ-প্রকৃতি। সূর্য উঠলেও আকাশে খÐ খÐ মেঘে ঢাকা পড়ছে সূর্য। উত্তরের প্রবাহিত হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীতের পরশ। সকালেই গত দিনের মতো জনজীবনে দেখা গেছে কর্মজীবনের ব্যস্ততা।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে বলেন, আজকে তাপমাত্রা বেড়ে ১৩ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রিরও বেশি। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬ দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

বীরগঞ্জ মাকড়াই জাতীয় উদ্যান শালবনে বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে চলছে জুয়ার আসর

বোচাগঞ্জ ও কাহারোলে প্রান ব্রি- উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর কন্যাশিশুর লাশ উদ্ধার, আটক-২

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেতাবগঞ্জে বন্ধ চিনিকল দ্রুত চালু করার দাবি

বীরগঞ্জে ঘরে ঘরে নবান্ন উৎসবের আমেজ

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে বিজিবির ফ্রি চিকিৎসা কার্যক্রমে বিজিবি সবসময় সীমান্ত এলাকার মানুষের পাশে আছেন ও থাকবেন–৪২ বিজিবির অধিনায়ক