Saturday , 21 December 2024 | [bangla_date]

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের আহাম্মদনগর সেচ প্রকল্পে পানি ব্যবস্থাপনা দল গঠনের জন্য ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ওই কর্মশালার আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তর। কর্মশালায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাক্রুগাঁও এর উপ-সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারি, কমিউনিটি ডেভেলপমেন্ট এর কনসালটেন্ট মতিউর রহমান। কর্মশালায় আহাম্মদনগর সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা দলের সদস্য, উপ সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এবং ধাক্কামারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালসহ ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। উপ-সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারি জানান, টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, জলবায়ুর বিরূপ প্রভাব প্রশমিত করে জাতীয় খাদ্য নিরাপত্তা অর্জন এবং উন্নয়নের লক্ষ্যে ফাউন্ডেশন কমিটি গঠনের জন্য এই কর্মশালা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সততা-মানবিকতা ও কর্মগুণে প্রশংসিত রাণীশংকৈলের ইউএনও

৩৮০ বস্তা চোরাই ভুট্টা সহ চক্রের ৩ সদস্য গ্রেফতার ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের  ব্যবসায়ীদের বৈঠক

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

ঘোডাঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঘোডাঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুর-১ আসনে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম

পরিচ্ছন্ন ঠাকুরগাঁও গড়তে জেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

রাণীশংকৈলে ক্লাব উদ্বোধন

পঞ্চগড়ে ‘একটু উদ্যোগ, একটু চেষ্টা’ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ