Wednesday , 18 December 2024 | [bangla_date]

পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রারদের ভ‚মিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা রেজিস্ট্রার রেজাউল করিম বকসি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা কাজী সমিতির সভাপতি এ আর এম শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক সানাউল্ল্যাহ নুরী। অন্যান্যে মাঝে বক্তব্য দেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. হাবিবুর রহমান, সদর উপজেলা সভাপতি কাজী আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলা সভাপতি মো. সামসুল হক, আটোয়ারী উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেবসহ সমিতির নেতৃবৃন্দ। জেলা কাজী সমিতির সভাপতি এ আর এম শহীদুল ইসলাম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা এই মতবিনিময় সভার আয়োজন করেছি। ভবিষ্যতেও এই ধরণের মতবিনিময় সভা হবে। জেলার সকল নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণ শপথ নিয়েছে আমরা কেউ আর বাল্য বিবাহ করাব না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের বাংলাবান্ধায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

করোনা মোকাবিলায় সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৮জন

বোচাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা চৌকিদার আটক

ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে -রমেশ চন্দ্র সেন

আলোচিত গফুর মাষ্টারের পাশে দাড়ালেন বিশিষ্ট সমাজসেবক এ্যাড আহসান হাবিব

পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত