Saturday , 21 December 2024 | [bangla_date]

পঞ্চগড়ে সাত হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড় জেলায় সাত হাজার শিশুকে নিয়ে ব্যতিক্রমধর্মী শীত আনন্দ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন। জেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মাঝে শীত উপহার হিসেবে একটি করে হুডি ও শিক্ষা সামগ্রীসহ স্কুল ব্যাগ প্রদান করা হয়।
বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় হাজারো শিশু। শীতের দিনে এমন উপহার পেয়ে শিশুরা ছিল অত্যন্ত উচ্ছ¡সিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক অঞ্জন মল্লিক, এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিরুল হক এবং শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উৎসবে যোগ দেন।
এই আয়োজন নিয়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ বলেন, আমাদের লক্ষ্য ছিল শিশুদের জন্য শীতের কষ্ট দূর করা এবং তাদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দেওয়া।ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং আরও বেশি সংগঠনকে এ ধরনের কাজের প্রতি এগিয়ে আসার আহŸান জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে মামলা করায় নিরাপত্তাহীনতায় শিক্ষক পরিবার

বীরগঞ্জে মহলিাকে মারপটিরে ঘটনায় ভাংচুর থানায় অভযিোগে গভীর রাতে বাড়-িঘরে অগ্নসিংযোগ

ঐতিহাসিক কান্তজীউর মন্দিরে চলছে রাস মেলার প্রস্তুতি

দেশের উন্নয়নের আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে

করোনায় একদিনে রেকর্ড ২৩০ জনের মৃত্যু, শনাক্ত ১১৮৭৪

দিনাজপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পীরগঞ্জে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

পীরগঞ্জে সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালী

ঠাকুরগাঁওয়ে পিতার মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন প্রতিবন্ধী সন্তান