Thursday , 26 December 2024 | [bangla_date]

পঞ্চগড়ে হত দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে হত দরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ জন নারীর মাঝে দুইটি করি ছাগল বিনামূল্যে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র ২০২৩-২৪ অর্থ বছরের বিশেষ বরাদ্দের প্রথম পর্যায়ের অনুদানের অর্থে ওই প্রকল্পটি বাস্তবায়ন করে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়তলী উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের সমাবেশ ও ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর জেলা প্রোগ্রাম অফিসার জহুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ রবিউল আলম, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান, রংপুর বিভাগীয় ফেডারেশনের সভাপতি সোলায়মান আলী, পাহাড়তলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম, হাড়িভাসা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আমিনুর রহমান ডাবলু প্রমূখ। উল্লেখ্য, গত এক বছর আগে এ সকল হত দরিদ্র মহিলাদের মাঝে দুইটি করে ছাগল দেয়া হয়। এক বছর লালন পালন শেষে গতকাল তাদের হাতে ছাগলগুলো হস্তান্তর করা হয়। এরই মধ্যে ছাগলগুলোর দুইটি থেকে চারটি পর্যন্ত বাচ্চা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে অজ্ঞাত গাড়ী চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

দিনাজপুরে সমৃদ্ধি ইয়ুথ ফাউন্ডেশন’র কমিটি গঠন

বিরলে ভ’মি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার ইস্যুতে জনসমাবেশ

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘মন পবন’ এর মোড়ক উন্মোচন এবং মৌলিক গানের অনুষ্ঠান সুরে সুরে মন পবন

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের চ‚ড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

দিনাজপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

তেতুলিয়ায় ৭ হাজার ৫ শ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ