Thursday , 5 December 2024 | [bangla_date]

পার্বতীপুরে ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা

পার্বতীপুরে ইটভাটাকে  এক লক্ষ টাকা  জরিমানা

বুধবার পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও পার্বতীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পার্বতীপুর উপজেলার ১ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করায় পার্বতীপুর উপজেলার সুলতানপুরস্থ মেসার্স ফাইভ স্টার ব্রিকস এর স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলামের ইট ভাটায় এক লক্ষ টাকা অর্থদÐ আরোপ এবং নগদ আদায় করা হয়।
মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন পার্বতীপুর থানা পুলিশ অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবেশের সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত

সুয়ারেজের বিদায়ে মেসির আবেগঘন বার্তা

কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়ছে মাদ্রাজী জাতের ওলকচুর চাষ

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হিলিতে বেড়েছে আদা, ডিম ও পেঁয়াজের দাম

ডেমক্রেসি ওয়াচ’র উদ্দ্যোগে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা

বোচাগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরীর ব্যাপক গণসংযোগ

ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যা লঘুদের দেশত্যাগ জাস্ট স্টেজ ড্রামা —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁওয়ের অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ-বেকারি বন্ধ ঘোষণা

পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ