Sunday , 29 December 2024 | [bangla_date]

পীরগঞ্জে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে লেপ ও তোষক বিতরণ

পীরগঞ্জে (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানবতার আলো নামে প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্টের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি এতিমখানার শিক্ষার্থীদের ১৫টি লেপ ও ৮টি তোষক প্রদান করা হয়েছে। শনিবার বিকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্ত্বরে এসব লেপ ও তোষক দেওয়া হয়। পরে পৌর শহরের ল্যাম্পপোস্ট টাওয়ারের তৃতীয় তলায় সংগঠনটির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মহিউদ্দিন জনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জয়িতা নাহিদ পারভিন রিপা, ল্যাম্পপোস্টের কোষাধ্যক্ষ সবুজ রানা প্রমুখ। শেষে মাদক ও জঙ্গী বিরোধী ল্যাম্পপোস্টের চলমান গণস্বাক্ষর কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর করেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উত্তর বঙ্গের বড় হাট যাদুরাণী সিসি ক্যামেরার আওতায়

চিরিরবন্দরে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক

২ মিনিটের ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাস্তুহারালীগের কেন্দ্রীয় নেত্রী ডেনিস ইসলামের সহায়তায় ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব

ঘোড়াঘাটে জনতার লাঠি মিছিল কথিত পীরের মাজার ভাংচুর-অগ্নিসংযোগ

পীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ

জেলার অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদদের অনুদানের চেক প্রদান