Monday , 23 December 2024 | [bangla_date]

পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় উগ্র সন্ত্রাসী সাদ পন্থিদের বর্বরোচিত হামলায় ৪ জনকে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাসিঁ ও সাদ পন্থির সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্মারক লিপি প্রদান মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ ক্বওমি উলামা পরিষদ,তাবলিগী সাথী ও তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় মুসল্লিরা। মিছিল শেষে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলার সভাপতি মুফতি মোজ্জামেল হক, বাংলাদেশ হেফাজতে ইসলামের সভাপতি মুফতি তমিজ উদ্দীন,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: নুরুজাম্মান, ক্বওমি উলামা পরিষদের দপ্তর সম্পাদক মাওলানা মাহাবুবুল হক, সূরা সদস্য মাওলানা সেলিম, তাবলিগী সাথী মুফতি সাইফুল ইসলাম রনি প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর গভীর রাতে আমলরত একটি মাদ্রাসায় সা’দপন্থীদের হামলায় চারজন তাবলীগে অংশগ্রহণকারী নিহত হন এবং বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। “সা’দপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বর্তমান সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে মুসল্লিরা ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোন প্রকল্প যদি মানুষের জীবনকে বিপন্ন করে সেটাকে কোন ভাবেই উন্নয়ন বলা যাবে না -আনু মুহাম্মদ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

২০২০ শুধু বিএনপি’র জন্য নয় গোটা পৃথিবীর মানুষের জন্য খারাপ বছর -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দিনাজপুর-৪ আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ছেঁড়া পোস্টার নিয়ে বিচারের দাবিতে থানায় হাজির মেম্বার প্রার্থী — ফজলুল

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সুপ্রিম কোর্ট-হাইকোর্ট বিভাগের বিচারপতি শশঙ্ক শেখর সরকারকে রাজ দেবোত্তর এস্টেটের সংবর্ধনা

গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা, প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

পীরগঞ্জের মাদক কারবারি রফিকুলের যাবজ্জীবন কারাদণ্ড

পীরগঞ্জের মাদক কারবারি রফিকুলের যাবজ্জীবন কারাদণ্ড

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান