Friday , 20 December 2024 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে নিহত-১

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনসার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আমজানখোর ইউনিয়নের মোমিনটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনসার (৫০) উপজেলার রত্নাই মোমিনটোলার গ্রামের মৃত নিয়াশু মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মোমিনটোলা গ্রামে দীর্ঘদিন ধরেই ৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমিতে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নিহত আনসার মিয়া ওই জমিতে হাল চাষ করতে গেলে এ সময় অপরপক্ষের আনসারুলের লোকজন আনসারকে মারাধর করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত আনসারের স্ত্রী হাজেরা বলেন, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের সাথে জড়িত নজরুল নামে এক দোষী ব্যক্তিকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। নিহত আনসারের লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কাবাডি লীগ শুরু, ১৭টি ক্লাবের অংশগ্রহণ

লিচুর গুটিতে ছেয়ে গেছে লিচু বাগান, কিন্তু তাপদাহে ফলন শঙ্কায় চাষী

বীরগঞ্জ সার্কেলে বিএলসি’র এজিএম: প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগে চরম উত্তেজনা

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

নবগঠিত সেনুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোলানখুড়ী নাম পরিবর্তন করে সেনপাড়াঃ প্রতিবাদে মানববন্ধন।

পীরগঞ্জে নারী ঝু-লন্ত ম-রদেহ উ-দ্ধার

বীরগঞ্জে বেড়েছে ভোজ্য তেলের দাম

খানসামায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন

হরিপুর থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব‍্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ।।

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযায় হাজারো মানুষের ঢল