Tuesday , 17 December 2024 | [bangla_date]

বিজয় দিবসে হিলি বন্দরে বন্ধ আমদানি-রফতানি

বিজয় দিবসে হিলি বন্দরে  বন্ধ আমদানি-রফতানি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থল বন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। সেই সঙ্গে বন্ধ রয়েছে হিলি পানামা পোর্টলিং লিমিটেডের পণ্য লোড-আনলোডসহ কাস্টমসের সকল কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।
বাংলা হিলি সি অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিজয় দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।

নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও