Thursday , 19 December 2024 | [bangla_date]

বীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। (১৮ ডিসেম্বর) বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে “ প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন- এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল,উপজেলা স্যানেটারী কর্মকর্তা মোঃ ফরিদ বিন সোহেল, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ মোনায়েম হোসেন, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ ঘোষ, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, বীরগঞ্জ বিওয়াই এফ সির প্রোগ্রাম ম্যানেজার মোঃ সম্রাট বেপারী, ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মিস শ্যামলা রায়, সোস্যালমোটিভেশন সার্ভিস (এস, এম, এস) এর ফিল্ড কর্মকর্তা দশরথ রায় বাবুল, ল্যাপ্রোসী মিশন হাসপাতালের ফিল্ড কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও এনজিও প্রতিনিধিগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে—–নৌপরিবহণ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে ৭০ বছরের বৃদ্ধকে মারপিটের অভিযোগ

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পাট ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে সাংসদের গাড়ি খাদে

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে  চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

পঞ্চগড়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

ঝড়ে গাছ পড়ে ইজিবাইকের যাত্রীর মৃ-ত্যু