Wednesday , 11 December 2024 | [bangla_date]

বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে  উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিশেষ উপবৃত্তি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর -২০২৪) সকালে বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সিডিপি কার্যালয়ে গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির আয়োজনে ১১ জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার বিশেষ উপবৃত্তির অর্থ  করা হয়। 

এসময় গুড নেইবারস্ বাংলাদেশ, সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ।

আরও উপস্থিত ছিলেন, সিডিপি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, সিডিপি এডমিন অফিসার মোঃ আশিকুর রহমান, অভিভাবক বৃন্দ সহ আরও অনেকে। শিক্ষার্থীরা হলেন নিতী শীল, শান্ত দেবনাথ, সৃষ্টি রায়, হাবিবা আকতার, তাপস শীল, আশিক শীল, সুমি রায়, মিতু রায়, মৌসুমি আকতার, সৃতি কর্মকার, ঈশিতা রায়। প্রতিজনকে ১০ হাজার টাকা করে বিশেষ উপবৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ সহায়তার টাকা গুলো কাজে লাগিয়ে, নিজের সফলতা অর্জন করতে হবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে সকলের কর্মসংস্থান হবে। অভিভাবকদের বলেন মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহ কোনো ভাবেই দিবেন না। তাদের সুন্দর ভবিষ্যৎ গঠন করে বিয়ের সিদ্ধান্ত নিবেন।  সফলতার প্রেরণা মূলকসহ উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানের সভাপতি সকলের উজ্জল ভবিষ্যৎ কামনা করে সমাপ্তি করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে খড়ি ঘরে পড়ে ছিল বৃদ্ধের গলাকা-টা ম-র-দে-হ

ইউপি সদস্য জবাই করলেন গর্ভবতী গরু- জরিমানা করলেন ইউএনও

ঘোড়াঘাটে মন্ডল ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক

আটোয়ারীতে আলুর রকমারী খাবার প্রদর্শনী

আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উেেদ্বাধন

কাহারোলে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দীন এর মৃত্যুতে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র শোক

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

উর্বশী ফোরামের ব্যানারে ১৭ মে মুক্তি পাচ্ছে লায়লা’র নতুন গান‘কাঁচাবাঁশে ঘুণ ধইরাছে’

পীরগঞ্জে মাদক সেবন করে মাতলামি করা দায়ে যুবকে কারাদন্ড