Friday , 27 December 2024 | [bangla_date]

বীরগঞ্জে ধর্মীয় আচার ও আনন্দের মধ্যে বড়দিন উদযাপন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটি পালন করেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে, যা ছিল এক অনন্য উৎসব। খ্রিস্টান সম্প্রদায়ের শিশু-কিশোররা বড়দিন উপলক্ষে নানা ধরনের পোশাক পরে এবং তাদের মধ্যে ছিল এক ধরনের আনন্দের ঝরনা। গাছপালাও সাজানো ছিল রঙিন সজ্জায়, বিশেষ করে ক্রিসমাস ট্রি ছিল সবার দৃষ্টি আকর্ষণকারী।
দিবসটি উপলক্ষে বুধবার ( ২৫ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জের হাউজ ফেলোসিভ চার্চের পালক বরুন বাছার এর পরিচালনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা করা হয়। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন চার্চের পালক ও মন্ডলীগণ। এসময় হিন্দু, মুসলিম সহ খ্রিষ্টান সম্প্রদায়ের
সর্বোচ্চ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন ।
হাউজ ফেলোসিভ চার্চের পালক বরুন বাছার বলেন, বড়দিনের উৎসব ছিল একেবারে আলাদা ধরনের আনন্দের দিন, যা মানুষের মধ্যে একতা, শান্তি এবং ভালোবাসার অনুভূতি সৃষ্টি করেছে। বড়দিনের এই আনন্দ শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যান্য ধর্মের মানুষও এই দিনটি উদযাপন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রার্থনা ও আলোচনা সভায় শতাধিকের বেশি উপস্থিত হয়। বড়দিন উপলক্ষে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীরা তাদের বাড়ীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে মাটির দেয়ালে নানা রকমের ফুল এবং নকশা এঁকেছেন। এদিকে দিনটি উপলক্ষে নানা রকমের ফুল, বেলুন, নকশা করা কাগজ ও জরি দিয়ে সাজিয়েছেন তাদের গির্জা। খ্রিষ্টান গ্রামগুলোতেও নানা রঙে সাজিয়ে তোলা হয়েছে। সাধ্যমতো নতুন জামা কাপড় পড়েছে পরিবারের সকলে। বড়দিন উপলক্ষে সবার মাঝে ছিল উৎসবের আমেজ। দিনব্যাপী ছিল নানা আয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করতোয়া নদীর হাজির ঘাটে ব্রীজ নির্মাণের দাবী এলাকাবাসীর

পীরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

তেঁতুলিয়ায় শিক্ষক দিবস পালিত

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের বিকল্প নেই

দিনাজপুর গার্লস ক্লাবের পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা পুণর্মিলনীতে উদ্যোক্তাদের সম্মননা প্রদান, স্টলে উপচে পড়া ভীড়

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্যারেজ শিক্ষার মান ব‍্যহত

ঠাকুরগাঁওয়ে অসহায়দের মাঝে প্রবাসী সংগঠনের ঈদ উপহার

পীরগঞ্জে পুলিশের ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি