Friday , 6 December 2024 | [bangla_date]

বীরগঞ্জে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২০

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী (হেরিটেজ স্লিপার) বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’ ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন বাসযাত্রী। আহতেরা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল,রংপুর মেডিকেলসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত ৯জন চিকিৎসাধীন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার যদুর মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন— হেরিটেজ স্লিপার বাসের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার
আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) এবং একই জেলার আহম্মেদ নগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলাম ছেলে
আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম।

এসব তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর হাইওয়ে পুলিশের সার্জেন আরেফিন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও রাণীসংকৈলগামী হেরিটেজ স্লিপার একটি যাত্রীবাহী বাস বীরগঞ্জ উপজেলার যদুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা উপর দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের ড্রাইভার আব্দুল করিম ও ট্রাক ড্রাইভার আনোয়ার নামে দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন বাসযাত্রী।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স , হাইওয়ে পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মুসলেম উদ্দীনসসহ ফারায় সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা উদ্ধার তৎপরতার পর হতাহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ১১ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, নিহতদের লাশ এবং গাড়ী দুইটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সংযোগ স্থাপন হতে যাচ্ছে

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস

আটক পাঁচ জুয়াড়ুকে ১০দিন করে কা-রাদ-ন্ড

বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন

খানসামায় উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

বাংলাবান্ধা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাটে ৭টি উপকারভোগী পরিবারের মাঝে গরু বিতরণ

এতিম অসহায়দের কম্বল দিলেন ইউএনও জিল্লুর রহমান