Friday , 27 December 2024 | [bangla_date]

বোচাগঞ্জে পারিবারিক হোটেল মিলছে পনের প্রকার দেশীয় মাছের মজাদার খাবার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দেশে যখন দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্ত প্রায়, খাল, নালা, ডোবা ভরাট করে তৈরি হচ্ছে বড় বড় অট্টালিকা। কৈ, টেংড়া, শোল, টাঁকি, গচি, বাইম, চিংড়িসহ নানা প্রজাতীর দেশীয় মাছ নেই বললেই চলে। সেখানে মাত্র ২শত টাকায় পেট ভরে দুপুরের খাাবার দিচ্ছেন সিফাত হোটেল।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর সবজী বাজারে গড়ে উঠেছে মুখরোচক দেশীয় মাছের ভাতের হোটেল। স্বামী, স্ত্রী, মা ও ফুপু কে নিয়ে চলছে তাদের ১৪/১৫ প্রকার দেশীয় মাছ দিয়ে ভাতের হোটেল।
মা, মেরিনা বেগম বলেন, ভোর রাতেই তার ছেলে হোটেল মালিক মোঃ আফিল রানা বেড়িয়ে পড়েন বিভিন্ন মাছ বাজারে। দেশীয় মাছ ও স্থানীয় টাংগন নদীর মাছ সংগ্রহ করতে। এরপর স্ত্রী ও ফুপু ফিরোজা কে নিয়ে শুরু হয় সেই মাছ পরিস্কার ও রান্না করা সাথে হাঁস ও মুরগির মাংস। বেলা ১২টা থেকে শুরু হয় দেশীয় মাছের স্বাদ নিতে আসা গ্রাহকদের খাবার খাওয়া।
হোটেল মালিক মোঃ আফিল রানা জানান, দুপুর ২টার পর এলে দেশীয় মাছের স্বাদ নিতে পারবেন না। আমরা চেষ্টা করি দেশীয় মাছের স্বাদটা যেন সবাই পায়। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে টাকা দিয়েও দেশীয় মাছ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন হাট বাজার ঘুড়ে ঐ মাছ সংগ্রহ করতে অনেক হিমশিম খেতে হয়। তারপরও মাত্র ২ শত টাকায় বিভিন্ন দেশীয় মাছ দিয়ে দুপুরের খাবার বিত্রি করছি। দুরদুরান্ত থেকে লোকজন আসছে আমাদের পারিবারিক হোটেলে। এখানে বাহিরের কোন কর্মচারী নেই। মা, ফুপু, স্ত্রী আর আমিই সব দেখা শুনা করি।
সিফাত হোটেলের মালিক মোঃ আফিল রানার মা মেরিনা বেগম (৬৫) মুলত তিনিই প্রধান রন্ধন কারিগর। তার হাতের রান্না অত্যান্ত মজাদার। দেশীয় মাছ ও হাসের মাংসে এক ধরনের সুবাস ছড়িয়ে রাখছে হাটরামপুর সবজী বাজারে।মাত্র ২শত টাকায় মায়ের হাতের রান্নার স্বাদ নিতে চাইলে আসতে পারেন সিপাত হোটেলে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বোরো ধানে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

খানসামায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪৬০ জন কৃষককে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বাংলাদেশের পরিবর্তন চাইলে হ্যাঁ ভোটে সিল মারতে হবে -পঞ্চগড়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

বোচাগঞ্জে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্ত করায় থানায় পিতার অভিযোগ

পীরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

পীরগঞ্জে বীর নিবাসের উদ্বোধন

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি