Saturday , 14 December 2024 | [bangla_date]

বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, শহীদ বুদ্ধিজীবি দিবস ১৪ ডিসেম্বর বলা হলেও মুলত ২৫শে মার্চ থেকে বুদ্ধিজীবী হত্যা শুরু হয়। হানাদার বাহিনীর বুঝার বাকি ছিল না যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে। তাই তারা বাংলাদেশকে নেতৃত্ব এবং মেধা শূণ্য করার জন্য ১৪ ডিসেম্বর বেছে বেছে দেশের বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করেছে। এছাড়াও সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান সাহান পারভেজ, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান গামা, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রবিউল গনি, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, উপজেলা ইন্সটেক্টর কর্মকর্তা আবুল বাকী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় অন্যান্য বক্তারা শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য্য তুলে ধরেন।
ক্যাপশনঃ- দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ইউএনও মারুফ হাসান। ছবি-প্রতিনিধি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উচ্চ মূল্যের ফসলের অভিজ্ঞতা নিতে ঠাকুরগাঁও গেলেন তেঁতুলিযার চাষিরা

বীরগঞ্জে একাদশ শ্রেনীতে ভর্তি ফি সহায়তা পেলেন ৫০ জন শিক্ষার্থীআসবাবপত্র ভাংচুরের অভিযোগ

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মাসুদ রানা

বীরাঙ্গনা হুনুফা আর নেই

নারীও কন্যা শিশুদের মানবাধিকার রক্ষায় রাণীশংকৈলে গণশুনানি

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু হত্যকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায়  ধর্মীয় সম্প্রীতি মূলক আন্তঃ ধর্মীয় সেমিনার

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি মূলক আন্তঃ ধর্মীয় সেমিনার

পীরগঞ্জে নববর্ষ উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের পূণ্যস্নান উৎসব

দিনাজপুর সদরের সীমান্তবর্তী এলাকায় আদিবাসী শিং স¤প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

কাহারোলে কাল্‌ব এর  বার্ষিক সাধারন সভা

কাহারোলে কাল্‌ব এর বার্ষিক সাধারন সভা