Saturday , 14 December 2024 | [bangla_date]

রফিকুল সভাপতি, বাবুল সম্পাদক বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট রংপুর বিভাগীয় সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আলহাজ্ব আজিজুল হক রাজা। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যানের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সাংগঠনিক সচিব তৌহিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোট পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মোহাম্মদ তোয়াবুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ, ব্যারিস্টার জমির উদ্দিন সকরার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়েদ-ই-আজম দুলাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. সাইফুল্লাহ প্রমূখ। সম্মেলন শেষে মো. রফিকুল ইসলামকে সভঅপতি ও মো. বাবুল হককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর চেম্বারের আয়োজনে সদরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময়

পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার -২

রাণীশংকৈলে ফুলকপির বাজারে ধস: কৃষকের মাথায় হাত

রাণীশংকৈলে ফুলকপির বাজারে ধস: কৃষকের মাথায় হাত

নাট্য সমিতির উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী অবলম্বনে নন্দিনীর পালা

কাহারোলে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ’র উদ্ধোধন

ইসরাইলী হামলায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধে কোমলমতি শিক্ষার্থীদের মানব বন্ধন

বীরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

দিনাজপুরে ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক