Tuesday , 3 December 2024 | [bangla_date]

রাণীশংকৈলে অজ্ঞান পার্টির মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের চারজন অচেতন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত সোমবার (২ ডিসেম্বর) অজ্ঞান পার্টির চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের নারী-পুরুষ শিশুসহ ৪ জন সদস্য অচেতন।ঘটনাটি উপজেলার পৌর শহরের দক্ষিণ ভান্ডারা গ্রামে। বিষাক্ত চেতনা নাশক খাবার খেয়ে অচেতন ব্যক্তিরা হলেন,মৃত কিসমত উদ্দিনের ছেলে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনজুর এলাহী (৪৬), তার স্ত্রী লিলিনা বেগম (৪২) ছেলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লিয়ন আলী (১১) ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার (১৪) ।

পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালের খাবার খেয়ে যে যার মতো কাজে চলে যায়। হঠাৎ দুপুরের দিকে সকলে অজ্ঞান হয়ে পরি। তবে তাঁদের ধারণা রাতে দুষ্কৃতিকারীরা রান্না ঘরের মশলায় খাদ্যে মিশ্রিত চেতনা নাশক স্প্রে করে রেখেছিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা (টিএইচ) ডাঃ আব্দুস সামাদ চৌধুরী বলেন,চেতনা নাশক ওষুধ মিশ্রিত খাবার খেয়ে এরা অজ্ঞান হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে সকলে এখন আসংখ্যা মুক্ত।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, একই পরিবারের ৪ জন অজ্ঞানের খবর শুনেছি, পুলিশের একটি টিম ঘটনায়স্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মিশ্র ফলের বাগান করে লাখ টাকা আয়,সফল হয়েছেন – পারভেজ

পীরগঞ্জে ১ বস্তা গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

“প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে প্রবেশাধিকার নিশ্চিতকরণ“ শীর্ষক গোলটেবিল বৈঠক

বীরগঞ্জে মাদক বিরোধী সংগঠন বয়েজ গ্রুপের যাত্রা শুরু

দেড় মাসে এক শতাংশ ধানও সংগ্রহ হয়নি ফুলবাড়ীর খাদ্য গুদামে লক্ষমাত্রা ব্যাহত হওয়ার আশংঙ্কা

পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

হরিপুরে মাদ্রাসায় গোপনে কমিটি গঠন-ইউএনও’র বরাবর লিখিত অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাপ খেলা প্রতিযোগিতা

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

বালিয়াডাঙ্গীতে ৪ জনের করোনা সনাক্ত, রির্পোটের অপেক্ষায় আরও ৫ জন