Saturday , 28 December 2024 | [bangla_date]

শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শাহীন ফেরদৌসকে চিরবিদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য ও সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস (৬৫)এর পৃথক জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে। জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সহকর্মীরা তাকে চিরবিদায় জানান।
জেলা জাতীয় পার্টি, ঠাকুরগাঁও প্রেস ক্লাব,টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জার্নালিস্ট ক্লাব, উত্তর বাংলা,পীরগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

এরপর বাদ জোহরের নামাজ শেষে মরহুমের দ্বিতীয় জানাজা ঠাকুরগাঁওয়ের ডায়াবেটিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহরের মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।

উল্লেখ্য : শুক্রবার ২৭ ডিসেম্বর বিকাল ৪টা ৪৫ ঘটিকায় অসুস্থতাজনিত কারণে ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন সাংবাদিক শাহীন ফেরদৌস। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সন্তান,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীর নিবাসে শেষ দিন পর্যন্ত থাকার ইচ্ছা- মোঃ পিয়ার আলী,

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

বোদায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দুইটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী

বসত ঘরে ট্রাক উল্টে পড়ে আহত-৩

পীরগঞ্জ উজ্জ্বলকোঠা গ্রামের কমরেড মালেক মাস্টার ইন্তেকাল

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা খানসামার মেয়ে প্রজ্ঞা রায়

বোচাগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পীরগঞ্জে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন

মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন