Tuesday , 31 December 2024 | [bangla_date]

হিলিতে আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা কমেছে। অন্য দিকে আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে আলু, পেঁয়াজ ও আদার। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে হিলি স্থানীয় বাজার ঘুরে বিক্রেতা ও ক্রেতার সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। আজ পটোল কেজি প্রতি ২০ টাকা কমে ৬০ টাকা, বেগুন কেজি প্রতি ৩০ টাকা কমে ৬৫ টাকা, শিম কেজি প্রতি ১৫ টাকা কমে ৫৫ টাকায়, মুলা কেজি প্রতি ১০ টাকা কমে ৩০ টাকা, ফুলকপি প্রকার ভেদে প্রতি পিস ৫-১০ টাকা, বাঁধাকপি এখন ১০ টাকা পিচ হিসেবে বিক্রি হচ্ছে। অন্য দিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা, আলু রোমানা ৩৮-৪০ টাকা, ক্যারেজ ৩০-৩৫ টাকা, আদা ১০০ টাকা। কয়েক দিন আগে পেঁয়াজ ৬০-৭০ টাকা আলু ৫৫-৬০ টাকা ও আদা ২০০ টাকা বিক্রি হয়েছে। এছাড়া দেশি টমেটো কেজি প্রতি ৫০ টাকা কমে ৬০ টাকায় এবং করলা কেজি প্রতি ৩০ টাকা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বেশি হওয়ার কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি বাজারে কথা হয় সাইফুল ইসলাম এর সাথে বলেন, কয়েক দিন বাজারে সব ধরনের সবজি সহ আলু, পেঁয়াজ ও আদার দাম বৃদ্ধি ছিলো। আজ বাজার করতে এসে দেখি সব কিছুর দাম অনেক কমেছে। আলু কিনলাম ৪০ টাকা কেজি ও ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা ও আদা ১০০ টাকা কেজি। এছাড়াও বাজারে সব ধরনের সবজির দাম ও অনেক কমেছে। হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, শীতের মৌসুমে শীতকালীন সবজি প্রচুর পরিমাণ বাজারে উঠতে শুরু করেছে। যার ফলে দাম অনেকটাই কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে ক্রেতাও অনেক বৃদ্ধি পেয়েছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল আহম্মেদ বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আলু, পেঁয়াজ ও আদার আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম অনেক কমেছে। দেশীয় পেঁয়াজ বাজারে উঠায় দাম কমেছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা,আলু ৩৫-৪০ টাকা ও আদা ১০০ টাকা কেজি বিক্রি করতেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময় সভা

কাহারোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে সফল কৃষকেরা

অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে গরু চুরি সহ একাধিক মামলায় ২ ভাই আটক

আটোয়ারীতে শীতার্তদের পাশে প্রথমআলো বন্ধু সভা ট্রাস্ট

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বোচাগঞ্জে পারিবারিক হোটেল মিলছে পনের প্রকার দেশীয় মাছের মজাদার খাবার

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটিতে কাজী মামুনুর রশীদ কচি সদস্য হওাতে জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের পক্ষ থেকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে শীতবস্ত্র বিতরণ