Sunday , 22 December 2024 | [bangla_date]

৫৩ বছর যারা দেশ শাসন করেছে তারা বৈষম্য দুর করতে পারেনি –চরমনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ^াস করে কোন দেশে দল কিংবা নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারেনা। বারবার পরিবর্তন হয়েছে। ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র করতে পারি, তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো। কিন্তু কি দেখলাম, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত এই ৫৩ বছর যারা দেশ শ^াসন করেছে তারা বৈষম্য দুর করতে পারেনি, মানুষকে শান্তি দিতে পারেনি, মানুষকে মুক্তি দিতে পারেনি।
শনিবার (২১ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আবারও আমরা ২০২৪শে ৫ আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলাম। ছাত্রজনতা ঐক্য হয়ে মানুষের মুক্তির জন্য,শান্তির জন্য বৈষম্য দুর করার জন্য আন্দোলন সংগ্রামে রক্ত জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিষ্ট সরকারকে হটিয়েছিলাম। জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দুর করার জন্য আমরা ঝাপিয়ে পড়েছিলাম, দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, ৫আগষ্টের পরে আবারও সেই বৈষম্য আবারও জুলুম, অত্যাচার আবারও অবিচার, আবারও দুর্নীতি, আরও চাঁদাবাজী, আবারও অবিচার হত্যা, ধর্ষণ। এর জন্য আমরা আন্দোলন করিনাই, এর জন্য রক্ত দেই নাই , এর জন্য এতগুলো মানুষ শহিদ হয়নাই। এতেদিন চাঁদা কালেকশন করেছে লেন্টু, এখন চাঁদা কালেকশ করে ফেন্টু,এতেদিন চুরি করছে লন্টু,এখন চুরি করে কেল্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে ব্যাক্তির পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। হাজারও শ^াসকের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নাই।
ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর মহানগর শাখার সেক্রেটারী মো.আমিরুল ইসলাম পিয়াল,দিনাজপুর দক্ষিন জেলা সভাপতি ডা. নুর আলম সিদ্দিক প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিত্যক্ত জমিতে শীতকালীন সবজি চাষ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ইয়াবাসহ আটক -১

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর

ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বীরগঞ্জের গরু খামারীরা

আশুড়ার বিলের আঁকাবাঁকা দৃষ্টি নন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

বীরগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু

তেঁতুলিয়ায় ব্যবসায়ীকে মেরে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগ, থানায় ভুক্তভোগীর মামলা

পীরগঞ্জে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস)’র কর্মবিরতী পালন