Friday , 10 January 2025 | [bangla_date]

আটোয়ারীতে আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রি করার অপরাধে একজন পোনা মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রবিবার সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাফিউল মাজলুবিন রহমান। উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি জানান, বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছ চাষ করা এবং বিক্রি করা সম্পুর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ এই মাগুর মাছের পোনা বাজারে প্রকাশ্যে বিক্রি করছিলো বগুড়ার এক পোনা ব্যবসায়ী। উপজেলা মৎস্য দপ্তরের লোকজন পোনা ব্যবসায়ীকে আটক করে।পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সহ বাজারে উপস্থিত হয়ে নিষিদ্ধ আফ্রিকান মাছের পোনা বিক্রির অপরাধে তাকে এক হাজার টাকা জরিমান করেন এবং পোনা মাছগুলো মাটিতে গর্ত করে পুতে ফেলেন। জনৈক পোনা বিক্রেতা বলেন, এই মাছগুলো বাংলাদেশে নিষিদ্ধ তা আমার জানা ছিল না। নিষিদ্ধ জানলে আমি এই পোনা বিক্রি করতাম না। মৎস্য কর্মকর্তা বলেন, আফ্রিকান মাগুর মাছ অধিক পরিমান ছোট মাছ খায়। কোনোভাবে পুকুর থেকে ওই মাছ খাল বিলে পড়লে দেশীয় সকল মাছ খেয়ে ফেলবে। এ কারণে মাছটিকে বাংলাদেশে চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার

রাণীশংকৈলে চলছে কঠোর লকডাউন

দিনাজপুর লেখক পরিষদের রংধনু কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন-আবৃত্তি ও সহিত্য কর্মীদের সম্মাননা প্রদান

আটোয়ারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পীরগঞ্জে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিলেন ডায়াবেটিক হাসপাতাল

আশ্রায়ন প্রকল্পের ঘড় জবর দখলের চেষ্টা পীরগঞ্জে পৌর কাউন্সিলর সহ ৬৯ জনের নামে মামলা

তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান

পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন